1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সংবাদ প্রচারের পর বালু উত্তোলন বন্ধে বকশীগঞ্জ প্রশাসনের অভিযান - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

সংবাদ প্রচারের পর বালু উত্তোলন বন্ধে বকশীগঞ্জ প্রশাসনের অভিযান

জাকিরুল ইসলাম বাবু
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত

জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু

জামালপুরের বকশীগঞ্জে জলে ও স্থলে বালু লুটের মহোৎসব নিয়ে সেবা হট নিউজে “বকশীগঞ্জে নদ-নদী ও ফসলি জমিতে বালু লুটের মহোৎসব!” শিরোনামে ও বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্যদের বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে সংবাদ প্রচারের পর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মেরুরচর ইউনিয়নের মাদারের চর ব্রিজের নিচে ওই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।

এসময় বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে মাটি কাটা যন্ত্র ভেকু মেশিনের দুটি ব্যাটারী জব্দ করা হয়।


গত দুই দিন থেকে বকশীগঞ্জ উপজেলার নদ-নদী ও ফসলি জমিতে ড্রেজার মেশিন ও ভেকু মেশিন দিয়ে অবাধে উত্তোলন করা নিয়ে উপজেলা প্রেসক্লাবের সদস্যদের স্বনামধন্য জাতীয় দৈনিক গুলোতে সংবাদ প্রচারিত হয়।
খবর গুলো উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানার নজরে এলে তিনি সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ও বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদকে অভিযান পরিচালনার নির্দেশ দেন।

পরে সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদকে সঙ্গে নিয়ে মাদারের চর ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় ভেকু মালিককে পাওয়া না গেলে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park