1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্রীধরপাশায় আব্দুল হক রাহিমাহুল্লাহর স্মৃতিচারণ ও এলাকার মুর্দেগানদের জন্য দোয়া মাহফিল  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

শ্রীধরপাশায় আব্দুল হক রাহিমাহুল্লাহর স্মৃতিচারণ ও এলাকার মুর্দেগানদের জন্য দোয়া মাহফিল 

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১২৪ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের আল আখতার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মুতিউর রহমান এর পিতা আবুল হক রাহিমাহুল্লাহর স্মৃতিচারণে ও এলাকার মুর্দেগানদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ এপ্রিল) দিনব্যাপী ও রাত ১২ টা পর্যন্ত উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের দক্ষিণের বড় মাঠ প্রাঙ্গনে আল আখতার ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাওলানা আখতারুজ্জামান ও মাওলানা আব্দুল গফ্ফার খান আলমগীর এর সভাপতিত্বে  ও আল আখতার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আলীমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন, মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক সাহেব, বিশেষ অতিথি মাওলানা তাহির আহমদ দৌলতপুরী মাওলানা হিফজুর রাহমান বসুরী, মাওলানা মুফতি শামছুল ইসলাম পাটলী, মাওলানা তোফায়েল আহমেদ কামরান রানীগঞ্জী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল হামিদ, আছাব আলী, এখলাছুর রহমান, আবুল খয়ের, শামছুল ইসলাম, শাহরিয়ার হাসান এনাম, আলীরাজা, নুর আলী খান, শুয়েব আহমদ, এমলাক মিয়া, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা নুর হোসাইন জিলানী, মাওলানা শায়খুল ইসলাম, ক্বারী জামাল আহমদ, মাওলানা জাকারিয়া আহমেদ, মাওলানা জাকারিয়া মাহবুব, মাওলানা মুফতি মারুফ আহমেদ, মাওলানা আম্মার খান, মাওলানা শাহিনুর রহমানসহ আল আখতার ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন।

মাহফিলে আল আখতার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মুতিউর রহমান এর পিতা মরহুম আব্দুল হক রাহিমাহুল্লাহসহ মাহফিলেএলাকার সকল মুর্দেগান দেশ ও প্রবাসে থাকা প্রবাসীদের জন্য বিশেষ দোয়া করা হয় এবং  দোয়ার মাধ্যমে মাহফিল সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park