1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্রমিক সংকটে বিপদে কৃষক, বন্যার শন্কা বাড়াচ্ছে উদ্বেগ। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

শ্রমিক সংকটে বিপদে কৃষক, বন্যার শন্কা বাড়াচ্ছে উদ্বেগ।

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পাটলী ইউনিয়নে বন্যার আশন্কা মাথায় নিয়ে চলছে ধান কাটার কাজ। ব্যস্ত হাতে মাঠের ফসল ঘরে তোলায় কাজ করে যাচ্ছেন স্থানীয় বোরো চাষীরা। শ্রমিক সংকটের কারনে ব্যাহত হতে কার্যক্রম। ধান কাটা মৌসুমের শুরুতেই এবার বন্যার পূর্বাবাস দেওয়া হয়েছিল। যার কারনে দ্রুত মাঠের কাজ শেষ করতে শ্রমিকের খোজ শুরু করেন কৃষকেরা। তবে শ্রমিক সংকটের কারনে ব্যাহত হতে হচ্ছে ধান কাটা। হাওরে জমির ধান পেকে গেলেও শ্রমিক সংকটের কারনে ধান কাটতে পারছেনা কৃষকরা। আজ ২৫ এপ্রিল শুক্রবার সরেজমিনে পাটলী ইউনিয়নের কয়েকটি ছোট বড় হাওরে গিয়ে দেখা যায়, শ্রমিক সংকটের কারনে জমির মালিকগন আবার কোন জমিতে ৩/৪ জনে ধান কাটছে। হাওরের চতুর্দিকে সোনালী ধানের মৌ মৌ গন্ধে মুখরিত। জমিতে ধান পেকে গিয়ে ঝরে পড়ার উপক্রম হয়েছে। স্থানীয় একাধিক কৃষক বলেন, এলাকায় যুকরা বেকার ঘুরছে টাকা দিয়েও ধান কাটতে চায়না। ধান কাটার মেশিনও মিলছেনা। অন্যদিকে শিলাবৃষ্টির ভয়ে রাতে ঘুম আসেনা। একা কিছু করতেও পারবো না। মেশিনও পাচ্ছি না মেশিন আর মানুষ না পাওয়ায় নিজের ধান নিজেই কাটতে শুরু করেছি।

পাটলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঙ্গুর মিয়া জানান, কয়েকদিন আগে থেকেই আমার ইউনিয়নের বিলচর, দলুয়া, আদাকান্দিসহ ছোট বড় বেশ কয়েকটি হাওরের ধান পেকে গেছে। প্রতিনিয়ত কৃষকেরা আমাকে বলেন, শ্রমিক ও হারভেস্টার মেশিন না থাকায় ধান কাটতে পারছেনা। একটি হাওরে ছোট একটি মেশিন থাকলেও সেটি বারবার নষ্ট হয়ে যায়। জমির মালিকরা নিজেই ধান কাটছেন। প্রায় দুই ভাগের উপরে ধান কাটা হয়েছে। হাওরে কৃষকদের অবস্থা দেখে উপজেলা প্রশাসনকে হারভেস্টার মেশিন দেয়ার জন্য বলেছি। আশাকরি একটা ব্যবস্থা হবে। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ বলেন, উপজেলার বৃহত্তম নলুয়ার হাওর এই হাওরকে বেশী গুরুত্ব দিয়ে ধান কাটার ব্যবস্থা নিয়েছি। পাটলী ইউনিয়নের ঘাটিয়া হাওরে একটি মেশিন ধান কাটছে। শনিবারে আরেকটি মেশিন নামবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park