1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্যামনগর বুড়িগোয়ালিনী বাজার সংলগ্ন জমজমাট চলছে মাদক ব্যবসা"দেখার কেউ নেই। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

শ্যামনগর বুড়িগোয়ালিনী বাজার সংলগ্ন জমজমাট চলছে মাদক ব্যবসা”দেখার কেউ নেই।

জামাল উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত


স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ

সাতক্ষীরা জেলার অন্যতম উপজেলা শ্যামনগর।সুন্দরবন সংলগ্ন উপকূলীয় সামরিক এলাকা খ্যাত বুড়িগোয়ালিনী বাজার,নৌ থানা,টুরিস্ট থানা ও বিজিবি’র খুলনা বিভাগীয় প্রধান হেডকোয়ার্টার অবস্থিত। গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, নীলডুমুর আলাউদ্দিন মার্কেট সন্নিকটে গাজীপাড়া গ্রামে,জামে মসজিদ সংলগ্ন আব্দুল বারিক গাজীর(65) ছোট পুত্র মফিদুল ইসলাম (32)দীর্ঘদিন, মদ গাঁজা ইয়াবা সহ ভারতীয় বিভিন্ন নেশাদ্রব্য বিক্রয় করে আসছিল।মাসখানেক পূর্বে পুলিশ বাহিনীর অভিযানে হাতেনাতে ১ কেজি গাজা সহ গ্রেফতার হয়। পরবর্তীতে সাতক্ষীরা জেল হাজতে প্রেরণ করা হয়।অবশেষে জামিন পেয়ে কৌশল পরিবর্তন করে,আবারও রমরমা মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। “বাংলাদেশ খবর প্রতিদিন” প্রতিনিধি,মাদক কারবারি মফিজুল ইসলামকে স্কুলপড়ুয়া, যুবসমাজ,সর্বোপরি অবৈধ কারবার বন্ধ করতে বললে, মাদক ব্যবসায়ী মফিদুল “বাংলাদেশ খবর প্রতিদিন” প্রতিনিধির সাথে বাকবিতণ্ডা শুরু করে।একপর্যায়ে পত্রিকায় লেখালেখি হলে,প্রাণনাশের হুমকি দেয়। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ,এই মফিদুল বিভিন্ন কুকর্মের দরুন, অনেকদিন এলাকায় ছিল না। এখন এসে এলাকার ছেলেগুলোকে নষ্ট করছে। ফোনের মাধ্যমে বেচা বিক্রিও চলে থাকে বলে অভিযোগ উঠেছে। শ্যামনগর উপজেলার সম্মানিত ওসি মহোদয় (তদন্ত) সহ
বুড়িগোয়ালিনী নৌ থানা ও টুরিস্ট থানা ইনচার্জ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।আগামী প্রজন্মের জন্য সমাজ দূষণমুক্ত রাখতে,তদন্ত-পূর্বক এই মাদক কারবারিকে উপযুক্ত আইনত ব্যবস্থা গ্রহণের আবেদন সকল শ্রেণী পেশার মানুষের। ভবিষ্যতে এই (গণমাধ্যম)কর্মীর কোন প্রকার ক্ষতি সাধিত হলে এর জন্য দায়ী থাকবে এই মাদক কারবারি মফিদুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park