1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে দখলমুক্ত হলো উপজেলা শিল্পকলা একাডেমির জন্য প্রস্তাবিত সরকারি জায়গা। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শাহজাদপুরে দখলমুক্ত হলো উপজেলা শিল্পকলা একাডেমির জন্য প্রস্তাবিত সরকারি জায়গা।

শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২১৫ বার পঠিত

শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে ৫ ই আগষ্ট পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে শাহজাদপুর উপজেলা শিল্পকলা একাডেমির জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত (প্রস্তাবিত) নির্ধারিত জায়গা বাউন্ডারি দিয়ে দখলের চেষ্টা করছিলেন স্থানীয় ব্যবসায়ী বাদশা খান।
সেসময় তিনি সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে হুশিয়ারি দিয়ে বলেছিলেন, “আমি এ জায়গা ভরাট করবো পারলে বাধা দিয়েন।”
বিষয়টি নিয়ে গতকাল রবিবার “রাতের আধারে সাইনবোর্ড গায়েব করে বাউন্ডারি নির্মাণ; শিল্পকলা একাডেমির জন্য বরাদ্দকৃত জায়গা দখলের অভিযোগ” শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে ঐদিন রাতেই উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সেখান থেকে বাউন্ডারি সরানোর মধ্য দিয়ে সরকারি জায়গাটি দখলমুক্ত করা হয়।
বিষয়টিকে ইতিবাচক ভাবে দেখছেন শাহজাদপুরের সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ। তারা প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সংবাদ কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শাহজাদপুর উপজেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য সাংস্কৃতিক সংগঠক কাজী শওকত জানান, ইউএনও মহোদয় আমাদেরকে জায়গাটিতে সাইনবোর্ড টাঙানোর পরামর্শ দিয়েছেন। আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে সেটি সম্পন্ন করবো।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান জায়গাটি দখলমুক্ত হবার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি জায়গা কাউকে দখল করতে দেয়া হবেনা। যেকোন স্থানে এধরণের কোন ঘটনা ঘটলে অবশ্যই প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park