1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে "কবি নজরুল মডেল পাবলিক স্কুলের" এসএসসি -২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
সপ্তমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম রাণীশংকৈলে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নেওয়া হলো কর্মসূচি কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ

শাহজাদপুরে “কবি নজরুল মডেল পাবলিক স্কুলের” এসএসসি -২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।

মোঃ জাকারিয়া হোসেন, (এমএসসি) শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১০৮ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন, (এমএসসি)
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

বৃহস্পতিবার ১৬ এপ্রিল-২৬খ্রী: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা ও পৌরসভার অন্তর্গত বাড়াবিল দক্ষিণ” কবি নজরুল মডেল পাবলিক স্কুল” কর্তৃক আয়োজিত এসএসসি-২৬ পরীক্ষার্থী এর বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের মূল দিকসমূহ:
মানপত্র পাঠ ও স্মারক: বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে জুনিয়র দের পক্ষ থেকে মানপত্র পাঠ করা হয় এবং বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বা স্মারক উপহার দেওয়া হয়।
আবেগঘন বক্তব্য: শিক্ষকরা পরীক্ষার্থীদের দিকনির্দেশনা ও সাহস প্রদান করেন এবং শিক্ষার্থীরা তাদের স্কুল জীবনের স্মৃতি ও শিক্ষকদের অবদান নিয়ে বক্তব্য রাখে।
দোয়া ও মোনাজাত: এসএসসি পরীক্ষায় ভালো ফল ও শিক্ষার্থীদের ভবিষ্যতের সাফল্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
স্মৃতিচারণ: সহপাঠী ও শিক্ষকদের সাথে কাটানো সময়ের স্মৃতিচারণ করে একটি আনন্দ -বেদনার পরিবেশ তৈরি হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কবি নজরুল মডেল পাবলিক স্কুলের সুযোগ্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রিন্সিপাল জনাব মোঃ হাসিবুল হাসান রিপন।
সভাপতিত্ব করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ সেরাজ ইসলাম।
সভাটি সঞ্চালনা করেন অত্র স্কুলের কো-অর্ডিনেটর ও সিনিয়র শিক্ষক জনাব মোঃ নাসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের পরিচালক জনাব মোঃ জহির উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ মানিক মিয়া (সাইফুল), সিনিয়র শিক্ষক জনাব মোঃ জাকারিয়া হোসেন প্রমুখ।

উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের বিদায়ী সকল শিক্ষার্থী। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
তারপর বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার ও ফুলের মালা উপহার দেয়া হয়েছে এবং খাবার পরিবেশন করে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park