1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শশুর বাড়ী গিয়ে পেট্রোল দিয়ে শাশুড়িকে পুড়িয়ে মারার চেষ্টা;জামাই পলাতক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

শশুর বাড়ী গিয়ে পেট্রোল দিয়ে শাশুড়িকে পুড়িয়ে মারার চেষ্টা;জামাই পলাতক

ইব্রাহিম মিঞা
  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:

স্ত্রী ও তিন সন্তানকে নিজ বাড়িতে রেখে শশুর বাড়ী গিয়ে জামাই কর্তৃক পেট্রোল দিয়ে নিজ শাশুড়িকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনা ঘটেছে। এঘটনায় জামাই পলাতক রয়েছেন। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরামপুর পৌরশহরের ৫ নং ওয়ার্ডের পূর্বপাড়া এলাকায়।

বুধবার(২ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৬ ঘটিকায় বিরামপুর পৌরশহরের ৫ নং ওয়ার্ডের পূর্বপাড়া এলাকায় প্রকাশ্যে দিবালোকে শাশুড়ি গায়ে পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে জামাই মেহেদুল ইসলাম। আগুনে দগ্ধ অবস্থায় শাশুড়ি বুলির আর্তনাদ শুনতে পেয়ে স্থানীয়রা বুলির দগ্ধ শরীরের আগুন নিভিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে রোগীর অবস্থা গুরুতর হলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। আগুনে দগ্ধ বুলি পৌরশহরের ৫ নং ওয়ার্ডের পূর্বপাড়া গ্রামের আফজালের স্ত্রী। পলাতক জামাই পৌরশহরের পূর্বপাড়া গ্রামের আজিবর মন্ডলের ছেলে মেহেদুল ইসলাম।সে বর্তমানে পৌরশহরের হাবিবপুর এলাকায় স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বসবাস করছেন।

স্থানীয়রা জানান,জামাই মেহেদুল ইসলাম পেশায় একজন অটোরিকশা চালক।সে তাঁর খালা শাশুড়ির ছেলের অটোরিকশা ভাড়ায় চালাতো। অটোরিকশাটি নষ্ট করে ফেলে রাখায় তাঁর খালা শাশুড়ির ছেলে অন্যকে ভাড়া দেওয়ার চেষ্টা করে। এবিষয়ে জানতে পেরে জামাই  মেহেদুল ইসলাম ও তাঁর শাশুড়ি বুলির সাথে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সে তাঁর শশুর বাড়ী গিয়ে শাশুড়ি গায়ে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে। এতে শাশুড়ির মাথার চুলসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে যায়।

পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আঙ্গুরা পারভিন জানান,আজ সকালে আমার বাড়ির পাশে হঠাৎ করে চিল্লাচিল্লি করছিল অনেকে। বাড়ির বাহিরে এসে দেখি বুলির শরীরের আগুন নেভানোর চেষ্টা করছে স্থানীয়রা।পরে জানতে পারি তাঁর নিজের জামাই শাশুড়ি বুলির শরীরের পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park