1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লালপুরে টিসিবির কার্ড যেনো অনিয়মের আখড়া, গত দুই বছর পণ্য নিয়ে গেছে প্রতারক চক্র - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

লালপুরে টিসিবির কার্ড যেনো অনিয়মের আখড়া, গত দুই বছর পণ্য নিয়ে গেছে প্রতারক চক্র

এ জেড সুজন মাহমুদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

এ জেড সুজন মাহমুদ,
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির তথ্য পাওয়া গেছে। এছাড়া গত দুই বছর যাবৎ প্রতারণা করে অন্যের টিসিবি পণ্য তুলে নিয়ে গেছে একটি প্রতারক চক্র।
কার্ড দেয়ার দায়িত্বে থাকা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারাই জানিয়েছেন, শতশত পরিবারের রয়েছে একাধিক কার্ড। অথচ সব কার্ডের বিপরীতেই পণ্য বরাদ্দ দিয়েছে টিসিবি!
এদিকে, তালিকা সংশোধন করে প্রকৃত ব্যক্তিদের টিসিবি কার্ড নিশ্চিত করার দাবি জানিয়েছে নাটোর সুশাসনের জন্য নাগরিক।
এক অনুসন্ধানে জানা গেছে, উপজেলাজুড়ে আওয়ামী লীগ সরকার আমলে প্রকৃত দরিদ্রের পরিবর্তে টিসিবির কার্ড পেয়েছেন দলীয় নেতাকর্মীরা। এছাড়া সুবিধাভোগীদের অনেকেই জানেনই না তাদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে টিসিবি কার্ডে নাম বসিয়ে পণ্য তুলে নিয়েছে প্রতারক চক্র। শুধু তাই নয়- একই পরিবারে সর্বোচ্চ একটি কার্ড প্রাপ্তির নিয়ম থাকলেও একই পরিবারে একাধিক কার্ড পেয়েছেন।
তেমনি একজন উপজেলার গোপালপুর পৌরসভার সদ্য সাবেক মহিলা কাউন্সিলর তহমিনা বেগম। নিজ পরিবারে নিয়েছেন একাধিক কার্ড। পরিবার প্রতি একটি ফ্যামিলি কার্ড প্রাপ্তির সুযোগ থাকলেও কীভাবে ৩ টি কার্ড পেলেন এমন প্রশ্নে তহমিনা বেগম জানান, তিনি তালিকায় নাম দেন নি। তার ছেলে নিজেই পৌরসভায় গিয়ে কার্ড করে নিয়েছেন।

উপজেলার বাহাদীপুর গ্রামে সরেজমিনে গিয়ে জানা গেছে, আব্দুর রহিম, রুবিনা খাতুন, আনছার আলীসহ একই গ্রামের অনন্ত ১৫ পরিবারের নামে টিসিবির কার্ড বরাদ্দ থাকলেও তারা এবিষয়ে কিছুই জানেন না৷ অথচ বিগত দুই বছর যাবৎ এসব কার্ডের বিপরীতে পন্য তুলে নিয়েছে প্রতারক চক্রটি।
এবিষয়ে তারা জানান, নতুন করে টিসিবি কার্ড করতে গিয়ে তারা জানতে পান তাদের নামে পূর্বে থেকেই কার্ড ইস্যু করা আছে। এবং তাদের কার্ডের বিপরীতে নিয়মিত পণ্য উঠানো হয়েছে। এঘটনা তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি করেন ভুক্তভোগীরা।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) নাটোর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ বলেন, শুধু লালপুরেই নয় জেলাজুড়ে বিগত সময়েও টিসিবি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম হয়েছে৷ যেটা এখনো চলমান রয়েছে। গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে এমন অনিয়ম প্রশাসনের চরম অবহেলা বলে মনে করছি৷ তালিকা সংশোধন করে প্রকৃত ব্যক্তিরা যেন এসব কার্ড পায় সেটা প্রশাসনকেই নিশ্চিত করতে হবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, প্রকৃত পক্ষে ভুক্তভোগীদের নাম তালিকায় আছে কিনা খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিব। আর অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park