1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লক্ষ্মীপুরে কৃষিতে নতুন বিপ্লব ১২ জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সোহাগের সাফল্য - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

লক্ষ্মীপুরে কৃষিতে নতুন বিপ্লব ১২ জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সোহাগের সাফল্য

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের তরুন কৃষক সোহাগ ১২ জাতের উচ্চ ফলনশীল ধান চাষ করে কৃষিতে নতুন বিপ্লব সৃষ্টি করেছেন।
দেশের কৃষিতে উদ্ভাবন হচ্ছে নতুন নতুন জাতের ধান। উচ্চ ফলনশীল এসব জাতে আগ্রহ বাড়ছে কৃষকদের। এ বছর তিনটি নতুন জাত সহ মোট ১২টি জাতের ধান পরীক্ষামূলকভাবে চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন লক্ষ্মীপুরের তরুণ কৃষি উদ্যোক্তা আবদুর রহমান সোহাগ। এর মধ্যে প্রায় পাঁচ জাতের উচ্চ ফলনশীল ধান বেশ আলোড়ন সৃষ্টি করে। সোহাগ লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের নলডগী গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র। ধান ছাড়াও সয়াবিন, সূর্যমুখী, সরিষা, তিল, ক্যাপসিকাম, চূড়াইফলসহ বিভিন্ন সবজি চাষ করেন তিনি।

এ বছরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত লবণাক্ততা সহনশীল, উচ্চ ফলনশীল, বোরো ও ব্লাস্ট রোগ প্রতিরোধী- এমন তিনটি নতুন ধানের জাত অনুমোদন দিয়েছে জাতীয় বীজ বোর্ড (এনএসবি)। এ তিন জাত হলো :- ব্রি ধান-১১২, যা মাঝারি মেয়াদি রোপা আমনের জাত, এছাড়া লবণাক্ত জমির জন্য উপযোগী। ব্রি ধান-১১৩ জাতটি বোরো মৌসুমের জন্য উদ্ভাবিত এবং জনপ্রিয় জাত ব্রি ধান-২৯ এর বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। ব্রি ধান-১১৪, যা ব্লাস্ট রোগ প্রতিরোধী এবং দীর্ঘ জীবনকালীন বোরো জাত; ব্লাস্ট রোগের কারণে যে-সব এলাকায় ধানের ফলন কমছে, সেসব এলাকায় এই জাতটি চাষ করে কৃষকরা উপকৃত হবেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের যাচাই-বাছাইয়ের পর নতুন এ তিনটি জাত সারাদেশে ছড়িয়ে দিতে চান তিনি।

ব্রি ধান-১০৫ কে ডায়াবেটিস ধানও বলা হয়। এর চাল খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। ব্রি ধান-১০০ জিং সমৃদ্ধ। এছাড়া আউশ মৌসুমে ব্রি ধান-৯৮, আমন মৌসুমে ব্রি ধান-১০৩, ব্রি ধান-৮৭, ব্রি ধান-৯৪, ব্রি ধান-৯৫ চাষ করেছে সোহাগ। এদের মধ্যে ব্রি ধান-১০৮ ব্যাপক জনপ্রিয়তা পায় এবং তার কাছ থেকে সারাদেশের বিভিন্ন এলাকা থেকে ব্রিজ সংগ্রহ করে। নতুন উদ্ভাবিত তিন জাতসহ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এখন পর্যন্ত মোট ১২১টি ধানের জাত উদ্ভাবন করেছে, যার মধ্যে ৮টি হাইব্রিড জাত।

স্থানীয় কৃষক আবদুস শহীদ বলেন, আমরা দীর্ঘদিন থেকে কৃষির সাথে জড়িত। কিন্তু কৃষিতে তেমন ভালো করতে পারছি না। সোহাগ আধুনিক কৃষির সাথে জড়িত, এতে সে ভালো ফলন পাচ্ছে। আমরাও তার কাছ থেকে নিয়মিত পরামর্শ নিচ্ছি। এছাড়া নতুন নতুন যে জাতগুলো আছে সোহাগের কাছ থেকে ঐ জাতগুলো নিয়ে আমরা চাষ করছি এবং ভালো ফলন পাচ্ছি। আমাদের এলাকার প্রায় শতাধিক কৃষক নতুন এসব জাত চাষ করে। আমরা মনে করি সোহাগের হাত ধরে আধুনিক কৃষি ছড়িয়ে পড়বে সারা দেশে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park