1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রামেক হাসপাতালের সিনিয়র নার্সদের মারধর, বিচার চেয়ে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

রামেক হাসপাতালের সিনিয়র নার্সদের মারধর, বিচার চেয়ে মানববন্ধন

মোঃমহজামিল,স্টাব রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৩২ বার পঠিত

মোঃমহজামিল,স্টাব রিপোর্টার

 রাজশাহী নার্সিং কলেজে সিনিয়র স্টাফ নার্স ও ডিপ্লোমা ইন্টার্ন নার্সদের ওপর নিষিদ্ধ ঘোষিত ও চিহ্নিত সন্ত্রাসী বেসিক বিএসসি ইন নার্সিং ছাত্রলীগের ছাত্রদের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও ডিপ্লোমা ইন্টার্ন নার্সবৃন্দ। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

নার্সদের অভিযোগ, গত ১২ মে একটি কেন্দ্রীয় বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে সারাদেশে নার্সিং শিক্ষকদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তার অংশ হিসেবে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষকবৃন্দ এবং রামেক হাসপাতালের কিছু সিনিয়র স্টাফ নার্স কলেজের অডিটোরিয়ামে একটি সভায় অংশ নিতে গেলে ছাত্রলীগের কয়েকজন সদস্য তাদের উপর হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, বেসিক বিএসসি ইন নার্সিং-এর কিছু ছাত্র প্রথমে কলেজে উপস্থিত সিনিয়র নার্সদের গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং একপর্যায়ে তাদের কলেজ ভবনে তালাবদ্ধ করে রাখে। ঘটনা জানাজানি হলে আরও নার্স ঘটনাস্থলে উপস্থিত হলে তাদেরও লাঠি, হকিস্টিক, রড ও অন্যান্য অস্ত্র নিয়ে হামলা করা হয়। এতে অন্তত ৭ জন সিনিয়র স্টাফ নার্স গুরুতরভাবে আহত হন এবং বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিবাদ ও দাবি,মানববন্ধনে উপস্থিত নার্সরা জানান, এই ধরণের বর্বর হামলা নার্সিং পেশার জন্য অপমানজনক ও অমানবিক। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আন্দোলনরত নার্সরা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজন হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
ডেপুটি নার্সিং সুপারিনটেন্ড কামরুন্নাহার বলেন, “ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখনো কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। আমরা রোগীদের সেবা বন্ধ না করে শান্তিপূর্ণ মানববন্ধন করছি এবং এরপর সেবায় ফিরে যাবো।”

সিনিয়র স্টাফ নার্স জান্নাতুল ফেরদাউস বলেন, “আমরা ডিপ্লোমা বা বিএসসি ভিত্তিক ভেদাভেদ চাই না। আমরা সবাই নার্স এবং একই ছাতার নিচে এক হয়ে কাজ করতে চাই।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সিনিয়র স্টাফ নার্স মামুনুর রশীদ, কামরুল ইসলাম, রিমা খাতুন ও খুশি হালদার। বক্তারা একমত হন, যত দ্রুত সম্ভব এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে নার্সদের ওপর এধরনের ন্যাক্কারজনক হামলার পুনরাবৃত্তি না ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park