1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজীব সার্ভিসের বাস বন্ধের দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন,প্রতিবাদে বাস চলাচল বন্ধ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

রাজীব সার্ভিসের বাস বন্ধের দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন,প্রতিবাদে বাস চলাচল বন্ধ

জাকিরুল ইসলাম বাবু
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৬৭ বার পঠিত

জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু

রাজিব সার্ভিসের সকল বাস বন্ধ এবং বাস সার্ভিস সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা ।
আজ দুপুরে জামালপুর-টাঙ্গাইল সড়কের বাস টার্মিনাল চত্বরে এ কর্মসূচি পালন করে।
জামালপুর-ঢাকা সড়কে বাস সার্ভিস সংস্কার এবং দুর্ঘটনা রোধে রাজিব সার্ভিসের বাস বন্ধের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ।

এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আব্দুল্লাহ আল আবিদ সৌরভ ও যুগ্ম আহবায়ক আফরিন জান্নাত আখি ও মুকুল হোসাইন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির
প্রতিবাদে আজ দুপুর থেকে জামালপুর থেকে বিভিন্ন সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ করেছে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

জামালপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ ও জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ মোঃ আব্দুস সোবহান জানান, চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সকল সড়কে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাস চলাচল বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়েছেন বিভিন্ন সড়কে চলাচলকারী যাত্রীরা।

সদর থানার ওসি আবু ফয়সল মোঃ আতিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে। দুই পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

উল্লেখ্য, রোববার জামালপুর-ময়মনসিংহ মহা সড়কের ছোট জয়রামপুরে রাজিব সার্ভিসের বাস চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটি পুড়ে দিয়েছে।

ভক্সপপ-০১- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা।
ভক্সপপ-০২- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা।
ভক্সপপ-০৩- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা।

সিঙ্ক- শেখ মোঃ আব্দুস সোবহান, সিনিয়র যুগ্ম-আহবায়ক, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

সিঙ্ক- সাখাওয়াত হোসেন শুভ, সাধারণ সম্পাদক, জামালপুর বাস মিনিবাস মালিক সমিতি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park