1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎রাজশাহীর পবাতে ভান্ডারীর খানকা শরিফ গুড়িয়ে দিল মুসল্লিরা ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

‎রাজশাহীর পবাতে ভান্ডারীর খানকা শরিফ গুড়িয়ে দিল মুসল্লিরা ‎

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার  ‎
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ বার পঠিত

 

 

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

 

‎রাজশাহীর পবা উপজেলায় আজিজ ভান্ডারীর খনকা শরিফে হামলা করে ভাংচুর করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পরে পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে খানকার পীর আজিজুল ইসলাম।তিনি বলেন, ‘‘গোয়েন্দা সংস্থার পূর্ব সতর্কতার পরেও হামলা এড়াতে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।’’

‎

‎আজিজুল ইসলাম জানান, প্রত্যেক বছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খানকা শরীফের পক্ষ থেকে তিন দিনের দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার আয়োজনের প্রথম দিন ছিল। তবে জুম্মার নামাজের পর বিএনপি ও জামায়াতের লোকজন স্থানীয় গ্রামবাসীকে উসকে দিয়ে খানকা শরীফে হামলা চালিয়ে পুরো খানকা শরীফ ভেঙ্গে চুরমার করে দিয়েছে।

‎

‎এই ঘটনায় পবা থানার ওসিকে দায়ী করে পীর আজিজুল ইসলাম আরও বলেন, ‘‘পুলিশের অনুমতি নিয়েই এ আয়োজন করা হয়েছিল। থানার ওসি সহ পুলিশের উপস্থিতিই খানকা শরীফে হামলা করা হয়েছে এবং ভেঙে দেয়া হয়েছে। অথচ পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।’’

‎

‎ওসি মুনিরুল ইসলাম বলেন, ‘‘তিন/চারশত মানুষ এক সঙ্গে সেখানে হামলা করেছে। আর আমরা ছিলাম ৫ জন পুলিশ। সেখানে আমাদের কি করার ছিল। দেশের পরিস্থিতিতো জানেন। তবে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park