1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীর তানোরে প্রেমঘটিত বিরোধে যুবক খু’ন, নদে মিলল বস্তাবন্দী হাড়গোড় - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীর তানোরে প্রেমঘটিত বিরোধে যুবক খু’ন, নদে মিলল বস্তাবন্দী হাড়গোড়

মহাজামিল
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১১০ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহীর তানোরে নিখোঁজ হওয়ার ২০ দিন পর শিব নদ থেকে এক যুবকের বস্তাবন্দী হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) সকালে হাবিবনগর এলাকায় কচুরিপানার ভেতর লাশভর্তি বস্তাটি দেখতে পান স্থানীয়রা।

নিহতের নাম চিত্তরঞ্জন পাল (২৬)। তিনি হাবিবনগর পালপাড়া গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, লুঙ্গি ও গেঞ্জি দেখে তাঁরা লাশ শনাক্ত করেন। চিত্তরঞ্জনের পরিবারের দাবি, একই গ্রামের কলেজছাত্রী কামনা পালের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে তাঁকে হত্যা করা হয়েছে।

চিত্তরঞ্জনের বাবা মনোরঞ্জন পাল জানান, কামনার পরিবারের সদস্যরা এই সম্পর্ক মেনে নিতে না পেরে তাঁকে হত্যার হুমকি দিয়েছিলেন। এমনকি কামনা পাল একটি চিঠিতে চিত্তরঞ্জনকে আগেই হত্যার পরিকল্পনার কথা জানিয়েছিলেন বলে দাবি করেন তিনি।

তানোর থানার ওসি আফজাল হোসেন জানান, প্রাথমিকভাবে এটি প্রেমঘটিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park