1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী স্বেচ্ছায় রক্তদান ও আলোচনা সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

রাজশাহীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী স্বেচ্ছায় রক্তদান ও আলোচনা সভা

ফিরোজ আলম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৫১ বার পঠিত

ফিরোজ আলম, স্টাফ রিপোর্টার:
রাজশাহীর মোহনপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, র‍্যালী, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
উপজেলা বিএনপির প্রধান কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়ক থানার মোড় পর্যন্ত ঘুরে প্রদক্ষিণ শেষে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসে র‌্যালি টি শেষ হয়।

শুক্রবার (৩০মে) মোহনপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সকাল সময়ে প্রথম অধিবেশন উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী এবং দ্বিতীয় অধিবেশন বিকাল সময়ে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন এর সভাপতিত্বে উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক সঞ্চালনায় প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ- সম্পাদক
ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন এবংদ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন
রাজশাহী জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু, মোহনপুর উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি ও মোহনপুর সরকারি ডিগ্রি কলেজ সাবেক উপাধ্যাক্ষ বকবুল হোসেন,
সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ, সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার শামসুজ্জোহা,
সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন, ১নং ধুরইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও (সাবেক ছাত্রনেতা) রাইসুল ইসলাম রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মাসুদ রানা, উপজেলা যুবদলের নেতা মির্জা শওকত, শাহরিয়া সাজ্জাদ, আব্দুর রউফ, নাহিদ পারভেজ হিমু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, কৃষকদলের সদস্য সচিব জাকারিয়া মন্ডল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন, সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান টুটন, লিটন, আরিফ।

ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক গণের মধ্যে উপস্থিত ছিলেন ইলিয়াস আলী, মুখলেসুর রহমান, আব্দুল মালেক, আনছার আলী, রুস্তম আলী, রেজাউল হক, নূরে আলম সিদ্দিকী মুকুল, ইউনূস আলী মৃধা, আলামীন সরকার, উজ্জ্বল হোসেন, জিল্লুর রহমান, তাজউদ্দীন আহম্মেদ, সাবেক ছাত্রনেতা ও সাবেক ইউনিয়ন বিএনপি’র নেতা আব্দুল হামিদ প্রমুখ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park