
মেহেদী, পিরোজপুর প্রতিনিধি
রঘুনাথপুর ব্লাড ব্যাংকের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও এস এস সি পরীক্ষায় উত্তির্ন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রঘুনাথপুর ব্লাড ব্যাংকের উপদেষ্টা, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও তরুন সমাজ সেবক মোঃমেহেদী হাসান। আর বক্তব্য শেখমাটিয়া ইউনিয়ন জামাতের সভাপতি মাওলানা আব্দুর রহমান,শেখমাটিয়া ইউনিয়ন বিএনপি সদস্য সচিব জহিরুল ইসলাম, রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয় এর সিনিয়ার শিক্ষিক মোস্তাবশির রহমান ।
রঘুনাথপুর ব্লাড ব্যাংকের রক্ত দাতা ও কর্মীদের মাজে টি-শার্ট বিতরন করা হয় সমাজসেবী মোঃ হিরন সরকার এর সৌজন্যে।সভায় সভাপতিত্ব করেন রঘুনাথপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা আল-আমিন সিকদার ও সভা পরিচালনা করেন নেওয়াজ শরীফ মুন্না।