1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যুক্তরাষ্ট্র প্রবাসী ছদরুল আমিন তালুকদার এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

যুক্তরাষ্ট্র প্রবাসী ছদরুল আমিন তালুকদার এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১০৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
শীত নিবারণের জন্য হত দরিদ্র মানুষের মঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী  ছদরুল আমিন তালুকদার।

বৃহস্পতিবার ৮ জানুয়ারি সকালে ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ছদরুল আমিন এর বড় ভাই সুহেল আহমদ তালুকদার ও আজাদ মিয়া তালুকদার।

জগদীশপুর গ্রামে  কম্বল পেয়ে একাধিক উপকারভোগী  বলেন, এবার কয়েকদিন ধরে অনেক শীত পড়ছে। ঘরে যা আছে তা দিয়ে শীত মানছে না। শীতে কম্বল কিনতেও পারি না। সকালে জগদীশপুর গ্রামের সুহেল মিয়া তালুকদার বাড়ি বাড়ি খবর দিয়ে কম্বল দিছেন। এতে আমাদের সবার উপকার হয়েছে। আমাদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী ছদরুল আমিন তালুকদার ও পরিবারের সদস্যদের জন্য অনেক দোয়া রইলো।

যুক্তরাষ্ট্র প্রবাসী ছদরুল আমিন এর বড় ভাই সুহেল আহমদ তালুকদার বলেন, শীতে দরিদ্র মানুষদের অনেক কষ্ট হয়। তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। তাই সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। শীতবস্ত্র-কম্বল নিয়ে প্রকৃত ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে বিতরণের লক্ষ্যে রাখতেই কম্বল বিতরণ করছি। আমরা এলাকার বিত্তবানদের আহবান জানাব শীতার্তদের পাশে দাড়াতে। 

কম্বল বিতরনকালে জগদীশপুর ইসলামিয়া দাখিল মদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি খসরু মিয়া, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান তালুকদারসহ জগদীশপুর গ্রামের গন্যমান্য ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park