1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যশোরে ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৩০-৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

যশোরে ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৩০-৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মোঃ আজাদ হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৮৮ বার পঠিত

মোঃ আজাদ হোসেন, স্টাফ রিপোর্টার (যশোর):
যশোর সদর উপজেলার বাঁশতলা এলাকায় “মেসার্স বনরূপা ফার্নিচার” নামে একটি ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ এপ্রিল) ভোররাতে আনুমানিক ৪:৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের সময় পাশের একটি মসজিদের মুসল্লিরা দোকান থেকে ধোঁয়া উঠতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সেনানিবাস ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে দোকানে থাকা তৈরি ফার্নিচার, মূল্যবান কাঠের মালামাল এবং কাঠ কাটার চারটি মেশিন সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

যশোর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের উৎস এখনো নিশ্চিত করা যায়নি। তবে তদন্ত শেষে বিস্তারিত কারণ জানা যাবে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মালিক মোঃ শফিকুল ইসলাম ক্ষতিগ্রস্ত হওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, “এটি আমার জীবনের সবচেয়ে বড় বিপর্যয়। দোকানে প্রায় সব কিছুই পুড়ে গেছে। এখন আমি শুধু আশা করছি, দ্রুত তদন্ত করে আগুনের কারণ জানা যাবে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি সবাইকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই।”

উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত বনরূপা ফার্নিচারের মালিক মোঃ শফিকুল ইসলাম (৫৭), পিতা- মৃত খলিলুর রহমান, গ্রাম রায়পাড়া, পুরাতন কসবা, যশোর সদর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park