1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

ময়মনসিংহে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

তাসলিমা রত্না, ময়মনসিংহ
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

তাসলিমা রত্না,ময়মনসিংহ
ময়মনসিংহ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

সভাপতি বলেন, ১৪ ডিসেম্বর বাঙালি জাতির জন্য একটি শোকাবহ দিন। আমাদের জন্য একটি কলঙ্কিত অধ্যায়। একটি দেশকে মেধাশূন্য ও মেরুদণ্ডহীন করার জন্য সর্বোচ্চ মেধাবী সন্তানদের শহীদ করা হয়।তিনি আরো বলেন, এ শোককে আমাদের শক্তিতে পরিণত করতে হবে। দেশের সূর্যসন্তানেরা যে উদ্দেশ্যে তাদের আত্মত্যাগ করেছেন, সে উদ্দেশ্য আমাদের সম্পন্ন করতে হবে। এদেশকে একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তুলতে হবে । সেজন্য আমাদের সবার যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করতে হবে।

এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাবন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ গণমাধ্যম কর্মী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park