1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

ময়মনসিংহে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ

তাসলিমা রত্না, ময়মনসিংহ
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ
ময়মনসিংহে ২০২৩ ও ২০২৪ সালে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) ময়মনসিংহ জেলা পরিষদের আয়োজনে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলায়তনে এ চেক বিতরণী অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।

স্বাগত বক্তব্যে ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ কামরুল হুদা জানান, ২০২৩ ও ২০২৪ সালে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকৃত মোট ৫০৭ জন কৃতি শিক্ষার্থীকে এ বৃত্তি চেক প্রদান করা হবে। এইচএসসি শিক্ষার্থীদের ৭০০০ এবং এসএসসি শিক্ষার্থীদের ৫০০০ টাকার চেক প্রদান করা হবে। আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ময়মনসিংহ জেলা পরিষদের নিকট থেকে এই চেক গ্রহণ করতে পারবে।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা নিজেরা নিজেদেরকে নিয়ে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। তোমরাই আগামীর বাংলাদেশ। নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তোমরাই প্রধান হাতিয়ার। যাতে করে ভবিষ্যৎ বাংলাদেশ তোমাদের হাতে দিয়ে আমরা নিরাপদে থাকতে পারি।

সভাপতি বক্তব্য বলেন, আজকের এই বৃত্তি চেক বিতরণটি তোমাদের অনাগত জীবনে উৎসাহ এবং অনুপ্রেরণার হিসেবে গ্রহণ করবে। তোমাদের অনেক দূর যেতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই সৎ থাকার চেষ্টা করবে। সততা ও অধ্যবসায় মানুষকে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা প্রধান অতিথির হাত থেকে চেক গ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দসহ গণমাধ্যম কর্মীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park