1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মৌলভীবাজারে সাংবাদিকের উপর হামলা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

মৌলভীবাজারে সাংবাদিকের উপর হামলা

ইকবাল হোসেন রিংকু
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

ইকবাল হোসেন রিংকু
স্টাফ রিপোর্টার মৌলভীবাজার

দৈনিক রূপালী বাংলাদেশ এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য শাহজাহান মিয়ার উপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে গুরুতর আহত করেছে।

মঙ্গলবার ১৮ মার্চ রাত সাড়ে ৯ টার দিকে সদর হাসপাতাল জামে মসজিদের সম্মুখে ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল জামে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে সাংবাদিক শাহজাহান বের হন। তখন মসজিদের বাহিরে ওৎ পেতে থাকা মাস্ক পড়া ৮/১০ জন যুবক হঠাৎ শাহজাহানের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে রাস্তায় ফেলে চলে যায়।

তবে কি কারণে এ হামলা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আমরা হাসপাতালে গিয়ে উনাকে দেখে এসেছি এবং যারা এ ঘটনার সাথে সাথে জড়িত তাদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park