1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মৌলভীবাজারে বাংলা নববর্ষ উৎসব ১৪৩২ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

মৌলভীবাজারে বাংলা নববর্ষ উৎসব ১৪৩২ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

ইকবাল হোসেন রিংকু
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৮৬ বার পঠিত


ইকবাল হোসেন রিংকু
স্টাফ রিপোর্টার মৌলভীবাজার

নতুন মাস ও নতুন বছরের শুভ সূচনায় মৌলভীবাজারে বাংলা নববর্ষ ১৪৩২ উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে। সোমবার ১৪ এপ্রিল সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমী থেকে বাংলা নববর্ষের ‘আনন্দ শোভাযাত্রা’ র‌্যালী বের হয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসনের আয়োজনে ‘আনন্দ শোভাযাত্রা’ র‌্যালীতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন, বিভিন্ন রাজনৈতিক দল ও

সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ। পরে বাংলা নববর্ষ উপলক্ষে স্টল পরিদর্শন করেন অতিথিরা। স্কুল মাঠে নির্মিত মঞ্চে শিল্পকলা একাডেমী, জাসাস, মৌসাস এর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করে। পৃথক ভাবে বাংলা নববর্ষ ১৪৩২ মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূনের নেতৃতে বর্ণাঢ্য ‘আনন্দ শোভাযাত্রা’ র‌্যালী বের হয়। র‌্যালীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park