1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মিডিয়াকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সপ্তমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম রাণীশংকৈলে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নেওয়া হলো কর্মসূচি কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ

মিডিয়াকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

রাওফুল বরাত বাঁধন
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী।

লালমনিরহাট জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন লালমনিরহাট জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।

মঙ্গলবার ( ১০ সেপ্টেম্বর) পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার মহোদয় মিডিয়াকর্মীদের নিকট হতে তাদের বিভিন্ন বক্তব্য ও পরামর্শ শোনেন। পরবর্তীতে তিনি বলেন, টিম লালমনিরহাট জেলা পুলিশ সর্বোচ্চ চেষ্ঠা করবে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান বন্ধ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং মামলার সুষ্ঠ তদন্তের মাধ্যমে অপরাধীকে আইনের আওতায় আনাসহ যেকোনো ধংসাত্মক কর্যক্রমের পরিসমাপ্তি করার।

তিনি আরও বলেন, আপনাদের প্রতি একটি বার্তা থাকবে, সমাজের ত্রুটিগুলো আপনারা তুলে ধরে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবেন। আমি আমার দায়িত্ব ও কর্তব্য শতভাগ আন্তরিকতার সাথে পালন করার চেষ্টা করবো। পরিশেষে পুলিশ সুপার মহোদয় লালমনিরহাট জেলা পুলিশ এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বক্তব্য সমাপ্ত করেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সহ লালমনিরহাট জেলা পুলিশের বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্স এবং লালমনিরহাট জেলার সম্মানিত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক্স মিডিয়ার সংবাদকর্মীগণ। জেলা প্রাস ক্লাব লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব রুহুল আমিন বাবু,
লালমনিরহাট জেলা জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম এর সাধারণ সম্পাদক, জনাব জি এস বাবু, সহ আরো বিভিন্ন মিডিয়ার সাংবাদিক গন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park