1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাদ্রাসা শিক্ষকদের এমপিওর আবেদন ৪ তারিখের মধ্যে - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদ্রাসা শিক্ষকদের এমপিওর আবেদন ৪ তারিখের মধ্যে

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১১৭ বার পঠিত


নিজস্ব প্রতিবেদক:

এখন থেকে মাদ্রাসা শিক্ষকদের এমপিওর আবেদন প্রতিমাসের ১ থেকে ৪ তারিখের মধ্যে করতে হবে। নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এর আগে এই আবেদন প্রতিমাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে করতে হতো। এবার এই আবেদনের সময় একদিন কমলো।

মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা’) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ সংশোধিত) অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের নতুন এমপিওসহ বিভিন্ন ক্যাটাগরির আবেদন অনলাইনে মাদ্রাসা প্রধান কর্তৃক প্রতিমাসের ১ থেকে ৪ তারিখের মধ্যে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর এবং প্রতিমাসের ১ থেকে ৮ তারিখের মধ্যে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস সেলে প্রেরণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park