1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাদ্রাসার অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার করলো শিক্ষার্থীরা - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ। সপ্তমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম রাণীশংকৈলে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নেওয়া হলো কর্মসূচি কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর

মাদ্রাসার অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার করলো শিক্ষার্থীরা

মিঠু মুরাদ
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মাদ্রাসার বাউন্ডারি ওয়াল ভেঙ্গে বাগানের গাছ কেটে জমি অবৈধভাবে দখল করেছিল ভূমিদস্যুরা, এবং সে জমি উদ্ধার করেন।

গত সোমবার সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট কাজী নিজামিয়া দাখিল মাদ্‌রাসা জমি উদ্ধার করেন ওই মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা।

তথ্য সূত্রে জানা যায়, আউলিয়ারহাট কাজী নিজামিয়া দাখিল মাদ্‌রাসা, প্রতিষ্ঠানটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিতাকালীন স্থানীয় মরহুম ওসমান গণি ১.২২ একর জমি দান করেন। খাজনা খারিজের মাধ্যমে পূর্বাংশে দখলে থাকা কালীন দিন দিন মাদ্রাসার উন্নয়ন হলে খেলার মাঠ বৃদ্ধির প্রয়োজনে উক্ত দাতা মরুহম ওসমান গণি সাহেবকে অনুরোধ জানানো হলে তিনি আরও ০.২০ একর জমি মাদ্রাসায় মৌখিক ভাবে দান করলে ০.৭৫ একর জমি নিরঙ্কুশ ভাবে দখলে থাকা কালীন তৎকালীন সময়ে অগ্রসর এলাকায় কোন হাট-বাজার না থাকায় মাদ্রাসার জমিনেই হাট বসানো হয়।

১৯৯৯ সালে অত্র চিহাটের নামে গ্রন্থ সেন্টার উন্নয়ন বরাদ্দ হলে আউলিয়ারহাট বাজারের নামে কোন জমি না থাকায় তৎকালীন ইউ.পি চেয়ারম্যান মুছা আলী সাহেব হাটের জমি সংগ্রহের জন্য একটি কমিটি করে দিলো উক্ত কমিটির অনুরোধে দাতা মরহুম ওসমান গণি সাহেব অন্যত্র ০.৭০ একর সহ অন্যান্য দাতাগণ আউলিয়ারহাট রাজারের নামে ১.০১ একর জমি অন্যত্র দান করেন।

উল্লেখ্য যে, ১৬৬২ দাগে ০.১৯৫ একরের মধ্যে বিবাদী কফিল উদ্দিন গং পারিবারিক বণ্টন নামায় প্রাপ্ত এর অংশের জমি ০.৩২ একর ১৪ ডিসেম্বর ১৯৭৪, ২২৬২২ নং দলিল মূলে মরহুম ওসমান গণীর নিকট বিক্রয় ও হস্তান্তরের পরও মাদ্রাসার ১৬৬২ দাগের জমিনে থাকা কিছু দোকানদার নতুন হাটে স্থানান্তরিত না হওয়ায় চক্রান্তমূলক মানুষিকতায় ধনির উদ্দিন ছেলে কফিল উদ্দিন প্রভাবিত করে কোন প্রকার স্বত্ত্ব না থাকার পরও ভূয়া রেকর্ড, খাজনা খারিজ তৈরী করে ৬০০০/- টাকার বিনিময়ে।

এ বিষয়ে আউলিয়ারহাট নিজামিয়া দাখিল মাদ্‌রাসা সুপারিনটেনডেন্ট আছাদুজ্জামান বলেন, দীর্ঘদিন থেকে ভুমি দস্যুরা আমাদের মাদ্রাসা জমি দখল করে রেখেছিল এবং গত সোমবার আমার মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ সে জমি উদ্ধার করতে সক্ষম হই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park