
তাসলিমা রত্না ময়মনসিংহ
ময়মনসিংহ চরপাড়া মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় রিগ্যান (৩২) নামের এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর মা ফাতেমা বেগম।
ঘটনা ঘটে গত মঙ্গলবার রাতে। স্থানীয় কপিক্ষেত এলাকার মাঠে দু-র্বৃ-ত্ত-রা রিগ্যানকে এলোপাতাড়ি কু-পি-য়ে ও গলা জ-খ-ম করে ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকায় চার দিন মৃত্যুর সাথে লড়াই করার পর আজ বিকেলে রিগ্যানের মৃত্যু হয়।
রিগ্যানের মা ফাতেমা বেগম অভিযোগ করে বলেন,“মাদকের বিরুদ্ধে কথা বলত রিগ্যান। এলাকার মাদক ব্যবসায়ীরাই আমার ছেলেকে মে-রে ফেলেছে।”
যারা ছবি নিবেন তারা আমার আইডি ম্যানশন না দিলে কপিরাইট দিয়ে দিবো।