1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালী মাতারবাড়ীতে নারীদের নিয়ে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত... - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

মহেশখালী মাতারবাড়ীতে নারীদের নিয়ে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত…

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ বার পঠিত

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এর নির্দেশনায় দলকে সুসংগঠিত করার লক্ষ্যে মহিলাদের অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৩১ আগস্ট (রবিবার) ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৭নং ওয়ার্ড মাইজ পাড়া গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে বক্তব্যকালে বক্তারা বলেন, এই দেশে নারী পুরুষের প্রায় সমান,তাই আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা বাস্তবায়নের কথা বলেছেন,তার মধ্যো ২৪ নং দফা নারী সুরক্ষাসহ কর্মসংস্থানের কথা বলেছেন।তাই আমাদের নারী সমাজকে এগিয়ে যেতে হলে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে তাদের অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতা করা হবে। সমাজে পিছিয়ে পরা মহিলাদের আত্মকর্মসংস্থান এর সুযোগ সৃষ্টি করা হবে। তারা যাতে আত্মমর্যাদা রক্ষা করে চলতে পারে, সে ব্যবস্থা নেয়া হবে। মাদকের কড়াল গ্রাসে যুবসমাজ আজ ধ্বংসের পথে। তাদের রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে। সমাজ থেকে অন্যায় অত্যাচার নির্যাতন ও সকল অপকর্ম দূর করা হবে।

বক্তারা আরো বলেন, স্বাধীনতা সংগ্রামে যারা বিরোধিতা করেছে, তারা আজ সমাজপতি হতে চায়। নানা বাহানায় তারা মহিলাদের লোভ দেখিয়ে ভোট চাচ্ছে। তাদের হাতে নিরিহ মানুষের রক্ত রয়েছে বিএনপি দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছে।

ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালিয়ে গেলেও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিক ধারাবাহিকতার ক্ষেত্রে কোন আপোষ নেই। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি ছিলো এবং আগামী দিনেও যে কোন পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।

এ সময় মাতারবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উঠান বৈঠাকে প্রায় তিন শতাধিক মহিলা উপস্তিত ছিলেন। অনুষ্ঠানে নারীদের ব্যাপক উৎসাহ সহকারে উপস্থিতি লক্ষ্য করা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park