1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম কারা মুক্তি; এলাকাবাসীর সামনে অঝোরে কাঁদলেন  - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম কারা মুক্তি; এলাকাবাসীর সামনে অঝোরে কাঁদলেন 

সুমন চন্দ দে
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭১ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 

 মহেশখালী উপজেলার ক্রীড়া জগতের অন্যতম পরিচিত মুখ ও মহেশখালী পৌরসভার সাবেক মেয়র জনাব সরওয়ার আজম বিএ। দীর্ঘ ২৭ মাস কারাবাস করে মহেশখালী আগমনে জনস্রোতে সিক্ত হলেন এবং এলাকাবাসীর সামনে অঝোরে কাঁদলেন মহেশখালী পৌরসভার সাবেক মেয়র। 

১৩ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) প্রায় দুপুরে দিকে সড়ক পথে মহেশখালী পৌরসভার পৌঁছলে স্থানীয় জনসাধারণ তাকে ফুলের সংবর্ধনা প্রদান করেন। পরে পথ মিছিল শেষ করে পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে সংবর্ধনায় সিক্ত হন।

সাবেক মেয়র সরওয়ার আজম জনসমুদ্র দেখে বক্তৃতায় অঝোরে কাঁদলেন। তিনি বলেন- মহেশখালী পৌরসভার উন্নয়ন দেখে, আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে আমাকে ও আমার ভাইদের মিথ্যা মামলায় জড়িয়ে কারাবাস করিয়েছেন পলাতক মেয়র মকসুদ মিয়া ও তার ভাইয়েরা। তবে আমাকে ও আমার ভাইদের দমিয়ে রাখতে পারেনি মিথ্যা মামলায়। এমনকি আমাকে ও আমার ভাইদের তারা ক্ষমতার দাপট দেখিয়ে অত্যাচার ও নির্যাতন করেছেন। আপনাদের জন্য দোয়ায় ও ভালোবাসায় আজ সিক্ত হলাম। 

উক্ত সংবর্ধনায় সিক্ত হলেন সরওয়ার আজমের বড় ভাই এডভোকেট হামিদও। দুই ভাইয়ের কারামুক্তিতে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মহেশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জহির। 

উল্লেখ্য মহেশখালীর আলোচিত খাইরুল আমিন হত্যা মামলার অন্যতম আসামি মহেশখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র সরওয়ার আজম ও তার ভাই এডভোকেট হামিদ‌‌‌ গত ১২ ফেব্রুয়ারি (বুধবার) কক্সবাজার জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান। কারামুক্তির পর তারা ১৩ ফেব্রুয়ারি মহেশখালীতে জনগণের ভালোবাসায় সিক্ত হলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park