1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীর মাতারবাড়ীসহ দেশের নতুন ৪ থানা অনুমোদন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

মহেশখালীর মাতারবাড়ীসহ দেশের নতুন ৪ থানা অনুমোদন

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৫৭ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
প্রশাসনিক কাঠামো আরও কার্যকর ও জনসেবামুখী করতে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীসহ দেশের চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

২০ জানুয়ারি (সোমবার) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত নিকারের ১১৯তম সভায় এসব প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পায়। এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদে নিকারের প্রথম সভা।

অনুমোদিত নতুন থানাগুলো হলো— কক্সবাজার জেলার মাতারবাড়ী থানা, গাজীপুর জেলার পূর্বাচল উত্তর থানা, নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল দক্ষিণ থানা এবং নরসিংদী জেলার রায়পুরা উপজেলাকে বিভক্ত করে আরও একটি নতুন থানা।

সভায় অর্থ উপদেষ্টা এবং আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টাসহ সরকারের ছয়জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিবসহ ১৪ জন সচিব ও সিনিয়র সচিব সভায় অংশ নেন। এদিন প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এছাড়া সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের অধীনে দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে। বিভাগ দুটি হলো— ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’।

উল্লেখ্য, এ বিষয়ে ইতোমধ্যে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park