1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ০২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ০২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ

সুমন চন্দ দে
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৭৬ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চিক‌নিপাড়ায় একটি দুর্ধর্ষ ডাকাত দল ডাকাতি করার প্রস্তুতির সময় অভিযান চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বলে দাবি কোস্ট গার্ডের।

কোস্টগার্ডের পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) সকাল ০৬ টায় গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড পূর্ব জোনের একটি দল সেখানে অবস্থা নেয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল এলোপাথাড়ি গুলি করে বলে জানায় কোস্ট গার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব জানান, ডাকাতদলের এলোপাথাড়ি ছোঁড়া গুলিতে ঘটনাস্থলের পাশে থাকা শ‌ফিউল আলম (২৮) নামে একজন সাধারণ লবণচাষী গু‌লিবিদ্ধ হয়, পরে মারা যায়। এসময় সাধারণ লবণচাষী এবং নি‌জে‌দের আত্মরক্ষা‌র্থে কোস্ট গার্ড পাল্টা গুলি চালায়। এতে ডাকাতদল ০২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ফেলে পালিয়ে যায় বলে দাবি কোস্টগার্ডের।

জব্দকৃত এসব আগ্নেয়াস্ত্র মহেশখালী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park