1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহ সদরে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে যাচ্ছে নতুন বই - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

ময়মনসিংহ সদরে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে যাচ্ছে নতুন বই

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

ময়মনসিংহ সদরে বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বই বিতরণ করা শুরু হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) নগরীর নওমহল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বইয়ের গুদাম থেকে
বিভিন্ন ক্লাস্টারের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে বই তুলে দেন উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন। এসময় সহকারী শিক্ষা অফিসার নাহিদা পারভীনসহ বিভিন্ন ক্লাস্টারের দায়িত্ব প্রাপ্ত সহকারী শিক্ষা অফিসারগণ উপস্থিত ছিলেন।

এব্যাপারে মনিকা পারভীন জানান-ইতিমধ্যে আমরা বিদ্যালয়ের চাহিদা অনুযায়ী বই পৌঁছে দিচ্ছি। আশা করছি আগামী ১ জানুয়ারি সারাদেশের মতো ময়মনসিংহ সদরেও জাঁকজমকপূর্ণভাবে শিক্ষার্থীদের নিয়ে বই উৎসব পালন করতে পারব।

তিনি আরও জানান-১ জানুয়ারি যাতে নির্বিঘ্নে এসব বই ছাত্র ছাত্রীদের হাতে বিতরণ করা যায় এ জন্য ডিসেম্বরের শুরু থেকেই উপজেলা শিক্ষা অফিস বই বিতরণ কার্যক্রম শুরু করে। বিদ্যায়লের শিক্ষকরা নতুন বই বিতরণের জন্য বেশি সময় পাচ্ছেন। ফলে শিক্ষার্থীদের মাঝে বিতরণ কার্যক্রম সহজ হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন জানান ময়মনসিংহ সদর জেলায় ২০২৫ সালের শিক্ষার্থীদের জন্য নতুন বইয়ের যে চাহিদা দেয়া হয়েছিল তা বেশীরভাগ বই ইতিমধ্যে স্ব- স্ব শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে গেছে।

আগেভাগেই বিদ্যালয়গুলোতে বই পৌঁছে যাওয়ার কারণে শিক্ষার্থীদের জন্য বই প্রস্তুত করা এবং সারা বছরের পাঠ পরিকল্পনা প্রস্তুত করা সম্ভব হবে বলেও মনের করেন শিক্ষা বিভাগের সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park