1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৭২ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ
আজ মঙ্গলবার (১২ নভেম্বর, ২০২৪ খ্রি.) রেঞ্জ ডিআইজি’র কার্যালয় এর সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জের অক্টোবর/২০২৪ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, জনাব ড. মো: আশরাফুর রহমান।

ডিআইজি অত্র রেঞ্জের বিভিন্ন ধরনের অপরাধ পর্যালোচনা করেন এবং ইউনিট প্রধানদেরকে অপরাধ প্রশমনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, চোরাচালান, মাদক এর মত অপরাধগুলো সমাজ থেকে দূর করার জন্য চার জেলার এসপি মহোদয়কে বিট পুলিশিং কার্যক্রম, মোবাইল পেট্রোলিং , রাত্রিকালীন চেকপোস্ট বৃদ্ধি করার মাধ্যমে এনফোর্সমেন্ট তরান্বিত করার নির্দেশনা দেন। এ সময় তিনি ইউনিট প্রধানদেরকে অপরাধ নিয়ন্ত্রণের ছাত্র-জনতা ও স্থানীয় অংশীজনদের সহোযোগিতা নিয়ে আরও তৎপর হওয়ার নির্দেশনা প্রদান করেন।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এ্যান্ড অপস্), মোঃ শরিফুর রহমান বিপিএম; পুলিশ সুপার, ময়মনসিংহ, মোঃ আজিজুল ইসলাম [অতি. ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত]; পুলিশ সুপার (অপারেশনস্), মোঃ নুরে আলম বিপিএম; পুলিশ সুপার, নেত্রকোণা মির্জা সায়েম মাহমুদ পিপিএম-সেবা; পুলিশ সুপার, শেরপুর, মোঃ আমিনুল ইসলাম; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- ময়মনসিংহ, খন্দকার খালিদ বিন নুর; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- নেত্রকোণা, জান্নাত আফরোজ; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- শেরপুর আব্দুল্লাহ আল মাহমুদ; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- জামালপুর, মোঃ সালাহ উদ্দিন তালুকদার; পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিওন; অতিরিক্ত পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৫, ময়মনসিংহ; পুলিশ সুপার, পিবিআই, ময়মনসিংহের প্রতিনিধি; রেঞ্জ ডিআইজির কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), মোরশেদা খাতুন; সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) এস. এম. আসিফ আল হাসান সহ অত্রাফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

উক্ত সভায় জুম ক্লাউড এ্যাপস্ এর মাধ্যমে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন অতিরিক্ত ডিআইজি (কমান্ড্যান্ট),২- এপিবিএন, মুক্তাগাছা; অতিরিক্ত ডিআইজি, এটিইউ, ময়মনসিংহ ডিভিশন; পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, ময়মনসিংহ রিজিওন; পুলিশ সুপার, সিআইডি, ময়মনসিংহ সহ রেঞ্জাধীন জেলা সমূহের অতিরিক্ত পুলিশ সুপার/ক্রাইম অ্যান্ড অপস্/ ডিএসবি, সকল সার্কেল অফিসার, কোর্ট পুলিশ পরিদর্শকগণ।

এসময় অক্টোবর/২৪ মাসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ বিশেষ পুরস্কার প্রদান করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি । পুরস্কার প্রাপ্তরা হলেন শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ), মোঃ জুবায়দুল আলম; এসআই(নিঃ)/ জনাব মোঃ নজরুল ইসলাম; এএসআই(নিঃ)/ মোঃ শফিকুল ইসলাম; কনস্টেবল/ মোঃ নাজমুল হক; কনস্টেবল/ লিটন মাহমুদ; কনস্টেবল/ আব্দুল হেলিম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park