1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহে সন্ত্রাসী হামলা, ব্যাপক ভাংচুর ও লুটপাট ; থানায় মামলা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

ময়মনসিংহে সন্ত্রাসী হামলা, ব্যাপক ভাংচুর ও লুটপাট ; থানায় মামলা

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

ময়মনসিংহ সদরের চর বড়বিলা গ্রামের মোঃ এহসানুল হকের বাড়িতে কতিপয় সন্ত্রাসী গত ৭ ডিসেম্বর সকাল অনুমান ১০ টায় অতর্কিতে সশস্ত্রে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর,লুটপাট চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করে ৫০ হাজার টাকা র ক্ষতিসাধন করেছে।

পূর্ব শত্রুতার জের হিসেবে দূর্বৃত্ত হামলাকারীরা হামলা কালে পিঠিয়ে নিরিহ বৃদ্ধ এহসানুল হকের ছেলেকেও মারাত্মক জখম করেছে। এঘটনায় এহসানুল হক বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় রুহুল আমিন, আজিজুল, সাহাবী, এনামুল, শাহীন, নজরুল ইসলাম ও অঞ্জাতনামা আরও ২/৩ জনেকে আসামি করে অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ পেয়ে এস আই মোজাম্মেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি। আসামিরা মামলার বাদীকে খুন জখমের হুমকি দিচ্ছে।বৃদ্ধ এহসানুল হক সন্ত্রাসীদের ভয়ে জিম্মি অবস্থায় ভয়ভীতিতে দিন কাটাচ্ছে।

হামলা ও লুটপাটের শিকার এহসানুল হক জানান তাকে ও তার পরিবারের লোকজনকে সন্ত্রাসীরা অব্যাহতভাবে খুন জখম ও অপহরণের হুমকি দিচ্ছে।প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিচ্ছে। প্রাণভয়ে বাড়ি থেকে বের হয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারছে না। তিনি পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে সন্ত্রাসীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park