1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহে ভূল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

ময়মনসিংহে ভূল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

ময়মনসিংহে ভূল চিকিৎসায় আঁখি আক্তার নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে নগরীর চরপাড়া মোড়ের আলকেমি হাসপাতাল (প্রাঃ) লিমিটেডে এ ঘটনা ঘটে। তবে নবজাতক মেয়ে সন্তান সুস্থ্য আছে বলে পরিবারের সদস্যরা জানান।

নবজাতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত আঁখি আক্তার সদর উপজেলার চর সিরতা গ্রামের ফারুক হোসেনের স্ত্রী। ঘটনার পরপরই মরদেহ ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ পালিয়ে যায়। কোন শুরাহ না পেয়ে বিকেলে মরদেহ নিয়ে বাড়ীতে চলে যায় স্বজনেরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রসূতির প্রসব ব্যাথা নিয়ে আঁখি আক্তারকে সিজার অপারেনশন করার জন্য বুধবার দুপুরে নগরীর চরপাড়ার আলকেমি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যান পর তার অপারেশন সম্পন্ন হয়। অপারেশন করেন চিসিৎসক ডা.পিংকি দাস। অপারেশনের পর সারারাত সে সুস্থ ছিল। বৃহস্পতিবার সকালে ৮টার দিকে কর্তব্যরত নার্স তাকে ইনজেকশন পুশ করলে শরীরে ঝাঁকুনি দিয়ে তার মৃত্যু হয়।

ঘটনার পর পরই হাসপাতাল কর্তৃপক্ষ পালিয়ে যায়। দুপুর ১২ টার দিকে ওই হাসপাতালে গিয়ে দেখা যায় তিন তলায় আঁখি আক্তারের মরদেহ নিয়ে তার স্বজনরা কান্নাকাটি করছেন। আর দুতলা ও নিচতলায় মানুষের জটলা দেখা যায়। এ সময় হাসপাতালের প্রতিটি কক্ষে তালা লাগানো অবস্থায় ছিল। হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।

আঁখি আক্তারের স্বামী ফারুক বলেন,আমার স্ত্রীকে হাসপাতাল কর্তৃপক্ষ ভূল চিকিৎসায় হত্যা করেছে। তবে এ সময় তার মুখে বারবার বলতে শুনা যায় তারা (হাসপাতাল কর্তৃপক্ষ) তাদের সঙ্গে কেন দেখা করছেন না। এর পর দিনভর দেনদরবার শেষে বিকেলে মরদেহ নিয়ে যায় আঁখি আক্তারের স্বজনরা। এ ধরণের খবরের সত্যতা পাওয়া যায় বিভিন্ন সূত্রের মাধ্যমে। এদিকে আঁখি আক্তারের আগে তিনবছরের হাম্মাদ নামে একটি ছেলে সন্তান রয়েছে।
আঁখির মা খুরশিদ বেগম ও তার বড় ভাই বলেন, সিজার অপারেশনের পর তার মেয়ে সুস্থ ছিল। সারারাত তাদের সাথে কথা বলেছে। এমনকি (বৃহস্পতিবা) সকালেও তাদের সঙ্গে কথা বলেছে সে। নবজাতক শিশু কন্যাকে বুকের দুধ খাইয়েছে। এর পর নার্সের একটি ইনজেকশনে দিয়ে তার মেয়েকে হত্যা করা হয়েছে। এ ঘটনার বিচার দাবি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাসপাতালের পরিচালক আসাদুজ্জামান বলেন, হাসপাতালে থানা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park