1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহে বাংলা নববর্ষে সাংস্কৃতিক বন্ধনে বরণ হোক নতুন বছর। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

ময়মনসিংহে বাংলা নববর্ষে সাংস্কৃতিক বন্ধনে বরণ হোক নতুন বছর।

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৬১ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

ময়মনসিংহে পহেলা বৈশাখ, ১৪৩২ উদযাপিত হয়েছে।পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে আজ ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্ক বৈশাখী মঞ্চে জাতীয় সংগীত পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজকের এই শুভ নববর্ষ একটি নবরূপে, নব উদ্যমে উদযাপন করছি। এই আনন্দে আমরা যাদেরকে পাচ্ছি না, সেই বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রী, জনতা যারা দেশকে ভালোবেসে জীবন দিয়ে গেছে, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমাদের এই মেলবন্ধন, প্রাণের বন্ধনে একাত্ম হবো, ভালোবাসায় সিক্ত হবো এবং সকল ষড়যন্ত্র ও শত্রুতা ভুলে যাবো।

তিনি আরো বলেন, আমাদের জীবন নতুন করে গড়ে উঠুক নব উদ্যমে, যেন আমরা উজ্জীবিত হয়ে একটি আলোকিত, উন্নত ও সমৃদ্ধ ময়মনসিংহ গড়ে তুলতে পারি।

সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দিক ও পুলিশ সুপার কাজী আখতার উল আলম।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসনের আয়োজনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৈশাখী মেলা ১৪৩২ এর শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার।

অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন জাতিগোষ্ঠী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park