1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহে চরসিরতায় অটোচালকে গলা কেটে হত্যায় করায় ডিবির অভিযানে গ্রেফতার -২ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

ময়মনসিংহে চরসিরতায় অটোচালকে গলা কেটে হত্যায় করায় ডিবির অভিযানে গ্রেফতার -২

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

ময়মনসিংহ চাঞ্চল্যকর অটোচালক আকাশ হত্যাকান্ডের ৭২ ঘন্টার মধ্যে ঘাতকচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত অটো উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মিলন ও রবিন। তাদেরকে রাজধানীর খিলগাঁও থেকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন,
গত ২৬ নভেম্বর রাতে সদরের চর সিরতা সরকারবাড়ী টেকের মাথা কালভার্ট (ব্রীজ) সংলগ্ন পাঁকা রাস্তার পূর্ব পাশে এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ পড়ে থাকার সংবাদ পায় পুলিশ। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ও জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে। পরবর্তীতে এলাকাবাসী ও মৃতের আত্মীয়-স্বজনের মাধ্যমে মৃতের পরিচয় সনাক্ত করা হয়। মৃত আকাশ মিয়া চর হাসাদিয়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন অটো চালক। অজ্ঞাতনামা হত্যাকারীরা ধারালো অস্ত্র দ্বারা তাকে জবাই করে ধানক্ষেতে ফেলে রেখে তার অটো নিয়ে যায়। হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র ও ভিকটিমের ব্যবহৃত মোবাইলটি ঘটনাস্থল হতে আলামত হিসেবে জব্দ করা হয়। এই ঘটনায় কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা রুজু হয় যার নং-৬৪, তারিখ-২৭/১১/২০২৪ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড- ১৮৬০। ঘটনাটি চর সিরতাসহ সমগ্র থানা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তিনি আরো বলেন, মামলা দায়েরের পর পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস এবং দায়িত্বশীল পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে মামলার রহস্য উদ্‌ঘাটন, আসামী গ্রেফতার ও চোরাই অটো উদ্ধার কার্যক্রম শুরু করে। ডিবির ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে এস আই আশরাফুল আলম সহ একটি চৌকস দল হত্যাকান্ডের ৭২ ঘন্টার মধ্যে শুক্রবার রাতে রাজধানীর খিলগাঁও গার্লস স্কুলের পিছনের বস্তি থেকে হত্যাকান্ডে জড়িত মোঃ রবিন মিয়াকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য মতে শনিবার ভোরে হত্যাকান্ডের মূল আসামী মোঃ মিলনকে খিলগাঁও আরেকটি বস্তি থেকে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের তথ্যের ভিত্তিতে ভালুকার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকার জনৈক সাগর মিয়ার গ্যারেজের সামনে থেকে ঘাতক কর্তৃক ছিনিয়ে নেয়া অটো উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বরাত দিয়ে ডিবির ওসি শহিদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, নিহত আকাশ ও তারা একই গ্রামের বাসিন্দা। মিলন ঢাকায় পোশাক শিল্পের শ্রমিক এবং রবিন চালের আড়তে শ্রমিক হিসেবে কাজ করে। ফেইসবুকে একটি মেয়ের সাথে পরিচয়ের সূত্র ধরে নিহত আকাশ ও মিলনের দ্বন্দ্ব শুরু হয়। দুই মাস আগে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ বিরোধে মিলন ও রবিন আকাশকে হত্যা ও তার অটো ছিনতাইয়ের পরিকল্পনা করে। ঘটনার দিন সন্ধায় মিলন ভিকটিম আকাশকে ফোন করে তার অটো নিয়ে আসতে বলে। পরবর্তীতে আকাশ সন্ধ্যা সোয়া ৭ টারদিকে অটো নিয়ে মিলনের কাছে আসে। মিলন ও রবিন আকাশের অটোতে পরানগঞ্জ ও বোররচরের বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করতে থাকে। এক পর্যায়ে রাত সাড়ে ১০ টারদিকে অটোর পিছনের সিট থেকে মিলন আকাশের গলায় ধারালো অস্ত্র দিয়ে সজোরে পোঁচ দেয়। পরে মৃত প্রায় আকাশকে অটো থেকে প্রথমে রাস্তায় ও পরে রবিনের সহযোগিতায় রাস্তার পার্শ্বে ধানক্ষেতে ফেলে অটো নিয়ে পালিয়ে যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park