1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভূরুঙ্গামারী সোনাহাটে ছাত্রীর শ্লীলতাহানির প্রস্তাব অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিচারের দাবিতে মানববন্ধন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী সোনাহাটে ছাত্রীর শ্লীলতাহানির প্রস্তাব অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিচারের দাবিতে মানববন্ধন।

বাদশা আলমগীর কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৩০ বার পঠিত

বাদশা আলমগীর কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষকের বরখাস্তে দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন সমন্বয়ে এই সোনাহাট তীব্র আন্দোলন ও মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

ভিকটিমের কাছে জানা যায় সোনাহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মন্জুরুল ইসলাম এর কাছে প্রাইভেট পড়তে যান সে বিদ‍্যালয়ের দশম শ্রেনির এক ছাত্রী। ওই ছাত্রীকে একা পেয়ে অনৈতিক উদ্দেশ্যে শরীর স্পর্শ ও কুপ্রস্তাব দেয় শিক্ষক মন্জুরুল ইসলাম এবং এই ঘটনা কাউকে জানাতে নিষেধ করেন।

পরে ভূক্তভোগী ছাত্রী তার এক বান্ধবীকে ঘটনাটি জানায়। ধীরে ধীরে ঘটনাটি সকল শিক্ষার্থীদের মাঝে পৌছে গেলে বৃহস্পতিবার (২৯ আগস্ট ) দুপুরে বিদ‍্যালয়ের সকল ছাত্র-ছাত্রীরা অভিযুক্ত শিক্ষকের পদত্যাগের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে। এক পর্যায় প্রধান শিক্ষকের কক্ষে অভিযুক্ত শিক্ষককে অবোরুদ্ধ করে রেখে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। পরে ওই শিক্ষককে বিদ‍্যালয় থেকে বরখাস্ত ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে একটি মিছিল নিয়ে সোনাহাট কলেজ মোড় ও বাজার হয়ে পুনরায় বিদ‍্যালয় মাঠে এসে জড়ো হয় এবং প্রধান শিক্ষক বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

এবিষয়ে বিদ‍্যালয়টির প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, শিক্ষার্থীদের একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার স‍্যারকে জানিয়েছি। বিদ‍্যালয় পরিচালনা কমিটির সদস‍্য ও শিক্ষকদের নিয়ে আমি জরুরী মিটিং ডেকেছি।

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ‍্যালয়ের সভাপতি গোলাম ফেরদৌস ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি শোনা মাত্রই আমি প্রয়োজনীয় ব‍্যবস্থা নিতে প্রধান শিক্ষকে নির্দেশ দিয়েছি।
তাকে সামরিক বরখাস্ত করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park