
ভাষা শহীদদের প্রতি জেলা প্রশাসক মুফিদুল আলমের বিনম্র শ্রদ্ধা।
তাসলিমা রত্না ময়মনসিংহ
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মুফিদুল আলম।
জানা গেছে, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে ময়মনসিংহ বিভাগীয় নগরীর টাউন হল প্রাঙ্গণে শহীদ মিনারে রাত ১২.০১ মিনিটে সকল বীর শহীদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।