1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভালুকায় পূর্ব শত্রুতার জেরে নটরডেম কলেজ ছাত্র কে ছুরিকাঘাত: থানায় অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

ভালুকায় পূর্ব শত্রুতার জেরে নটরডেম কলেজ ছাত্র কে ছুরিকাঘাত: থানায় অভিযোগ

লিমা আক্তার ময়মনসিংহ:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

লিমা আক্তার ময়মনসিংহ:
ময়মনসিংহের ভালুকায় পূর্ব শত্রুতার জেরে নটরডেম কলেজ ছাত্র আরাফাত কে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার অভিযোগে উঠেছে প্রতিপক্ষ সাকিলের বিরুদ্ধে।এ ঘটনায় আহত আরাফাতের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে শাকিলসহ অজ্ঞাত কয়েকজনের নামে ভালুকা
মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ২ নং ওয়ার্ড ভান্ডাব ধাইড়াপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে আরাফাত নটরডেম কলেজ ময়মনসিংহ বিজ্ঞান বিভাগের ছাত্র।সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় কর্মী হিসেবে দেশ স্বাধীনতায় ভুমিকা রেখেছে। পূর্ব থেকেই শাকিলের সাথে আরাফাতের বিভিন্ন বিষয়াদি নিয়ে শত্রুতা ছিল। ঘটনার দিন মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় বাড়িতে যাওয়ার পথে পাঁচ রাস্তা মোড়ে পথ রোধ করে আদি খান শাকিলের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র সহ আরাফাতের উপর হামলা করে এলোপাথাড়ি মারধর শুরু করে এক পর্যায়ে ছুড়ি দিয়ে পিঠের ডানপাশে আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।আহত আরাফাতের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park