1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভালুকায় জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

ভালুকায় জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা

লিমা আক্তার ময়মনসিংহ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৭ বার পঠিত

লিমা আক্তার ময়মনসিংহ
ময়মনসিংহের ভালুকায় জোরপূর্বক জমি দখলের চেষ্টায় চারাগাছ কর্তন ও হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খারুয়ালী এলাকার ওয়াহেদ আলী ফকিরের ছেলে আশরাফুলের
পৈতৃক সূত্রে প্রাপ্ত ১৪৬ শতাংশ জমি নিয়ে
তার চাচাতো ভাই ইব্রাহিম ফকির গং এর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। উল্লেখিত জমি নিয়ে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে একটি মামলা চলমান যার নং ৪৮/২০০৮। জমি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে ইব্রাহিম তার ভাইসহ আশরাফুলকে জমি ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি চাপ প্রয়োগসহ অত্যাচার নির্যাতন করে আসছে । ঘটনার দিন ইব্রাহিম গং আদালতের রায় অমান্য করে দুপুরে বেলা বারোটার দিকে আশরাফুলের বসত বাড়ির পশ্চিমে অবস্থিত বাগানে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক ১৭/১৮ টি চারাগাছ ভেঙে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে প্রতিবাদ করতে গেলে আশরাফুলের উপর আকস্মিক আক্রমণ করে তাকে এলোপাথাড়ি মারধর করে।এ ঘটনায় আশরাফুল বাদী হয়ে ইব্রাহিম, জুলহাস ও নজরুল ফকিরকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, অভিযোগ পেয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park