1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বোয়ালখালি হোরারবাগ গ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ) অনুষ্টিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালি হোরারবাগ গ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ) অনুষ্টিত

এম,মছিবুর রহমান বাবুল, 
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল, 
বোয়ালখালি উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
তারিখ:৩১/০৮/২০২৫,
চট্টগ্রাম বোয়ালখালি উপজেলার হোরারবাগ গ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ)মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
গত(২৯ আগষ্ট)শুক্রবার উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়ন হোরারবাগ গ্রামের শেখ আবদুর রশীদ পাড়া ঈদে-মিলাদুন্নবী(দঃ) উদযাপন পরিষদের উদ্যেগে পবিত্র ঈদে মিলাদুন্নবীদ(দঃ) মাহফিলে সভাপতিত্ব করেন,  বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসার সাবেক প্রভাষক, বেঙ্গুরা হযরত শাহচান্দ আউলিয়া জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব মাওলানা সৈয়দুল হক আনছারী।
মোহাম্মদ আলী রেজা খানের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড.এ,এস,এম,বোরহান উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পটিয়া খরণখাইন রহমানিয়া কাদেরীয়া দাখিল মাদ্রাসার মুদাররিছ, মাওলানা মুহাম্মদ হাবিবুল হক নক্সবন্দী, হোরারবাগ শেখ আবদুর রশীদ পাড়া জামে মসজিদের পেশইমাম,হাফেজ মাওলানা মুহাম্মদ নেছার উদ্দীন আলকাদেরী। এতে আরও উপস্থিত ছিলেন শেখ আবদুর রশীদ পাড়া ঈদে মিলাদুন্নবী(দঃ) উদযাপন পরিষদের সভাপতি আবদুস সালাম সওদাগর, কমিটির কর্মকর্তা সৌদীয়া প্রবাসী মোহাম্মদ ইকবাল হোসেন,অর্থ সম্পাদক মুহাম্মদ আবু তাহের, সহ সংগঠনের কর্মকর্তা,সদস্য বৃন্দরা।
উক্ত  দিনব্যাপী কর্মসূচির মধ্যে সকালে খতমে কুরআন, বাদে আসর হতে নাত,গজল,ইসলামি সংগীত,বাদে এশা হতে মাহফিলের মূল অনুষ্ঠান শুরু হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park