1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে ৮ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী কে ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

বেলকুচিতে ৮ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী কে ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৩১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে ৮ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী কে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আব্দুল সালাম (৬৫) কে বৃহস্পতিবার সকালে বেলকুচি পৌর কামারপাড়া গ্রামের আবুল সালামের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে বেলকুচি থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে মাদ্রাসা পড়তে যাওয়ার পথে মাদ্রাসার শিক্ষার্থীকে উপজেলার কামার পাড়া গ্রামের মৃত মোবারক আলী মুন্সীর ছেলে আব্দুল সালাম ছাত্রীকে তার বাড়ির গলিতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে অভিযোগটি তদন্ত করে আব্দুল সালামকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত আব্দুল সালামকে গ্রেপ্তার করা হয়। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। পরে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park