1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত! - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

বেলকুচিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত!

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৩২ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম সিরাজ, নিজস্ব প্রতিনিধি

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বেলকুচি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,   এনজিও কর্মকর্তা ইমাম, ব্যবসায়ী প্রতিনিধি, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি এবং গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

১৮ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া এর সভাপতিত্বে  স্বাধীনতা দিবসের উদযাপন বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  প্রতীক মন্ডল, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকেরিয়া মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আসাদ আলী মাস্টার,  হোসেন, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমীন, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাহবুব রশীদ শামীম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান, সরকার এসকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বণিক সমিতির সাধারন সম্পাদক হাজী মোহাম্মদ আলী ভূইয়া, বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনের নেতৃবৃন্দসহ বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park