1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে প্রতিবন্ধী, যুব-যুবতীদের মাঝে সহায়তা সামগ্রী ও প্রশিক্ষণ সনদ বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

বেলকুচিতে প্রতিবন্ধী, যুব-যুবতীদের মাঝে সহায়তা সামগ্রী ও প্রশিক্ষণ সনদ বিতরণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১৩০ বার পঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় রাজস্ব উন্নয়ন তহবিল ২০২৫-২৬ অর্থবছরের আওতায় প্রতিবন্ধী, নারী ও যুব সমাজের জীবনমান উন্নয়নে বিভিন্ন সহায়তা সামগ্রী ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চক্তরে বিতরণ অনুষ্ঠানে ২০ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ৫ জন কর্মক্ষম প্রতিবন্ধীর মাঝে মালামালসহ দোকান ঘর, ২৫ জন প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন এবং যুব সমাজের ২০ জনকে কম্পিউটার ও ২০ জনকে ড্রাইভিং প্রশিক্ষণের সার্টিফিকেট দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ শেখ ফরিদুল ইসলাম, কৃষি অফিসার সুকান্ত ধর, সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park