1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে ইসরা*য়েলি পণ্য বয়কটের ডাক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

বেলকুচিতে ইসরা*য়েলি পণ্য বয়কটের ডাক

শহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৯০ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

ফিলি*স্তিনে বর্বর ইস*রাইলি হা*মলা ও মুসলমানদের উপর আগ্রা*সনের প্রতিবাদে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৬ মার্চ সকালে বেলকুচি পৌর শহরের সোহাগপুর সরকারি শ্যাম-কিশোর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ওলামা মশায়েখ ও বেলকুচির সর্বস্তরের মুসলিম উম্মাহর ব্যানারে তারা সমাবেশে মিলিত হন।

উক্ত সমাবেশে ইকবাল হোসেন রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ,খেলাফত যুব মজলিস সিরাজগঞ্জ জেলার সম্মানিত সভাপতি মাওলানা মুফতি মোঃ আব্দুস সাত্তার, সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শহিদুল রেজা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মুসা হাসেমী সহ আরো অন্যান্য ব্যাক্তিবর্গ।

এই সময়ে বক্তারা বলেন, গা*জায় ইহুদিবাদী শক্তি ইসরাইল দীর্ঘদিন ধরে শিশু, নারী ও পুরুষদের নির্বিচারে হ*ত্যা করে আসছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই অনতিবিলম্বে গা*জায় হা*মলা বন্ধ করতে হবে। যতদিন পর্যন্ত হা*মলা বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

তাহারা আরো বলেন সারাবিশ্বে তাদের বিভিন্ন ব্যবসা চালু রেখেছেন, অর্থনীতিতে তাহারা শক্তিশালী হওয়ার জন্য তাহারা সব সময় গাজায় মুসলিমদের উপর নির্বিচারে বর্বর আক্রমণ এবং তাদের হত্যা করে আসছে ।

যুদ্ধ বিরতি চলার পরেও তাহারা এই রমজান মাসে হঠাৎ করে সেহরির সময় নিরীহ গাজায় মুসলিম উম্মাহর উপর হামলা চালিয়ে এক রাতে প্রায় ৫০০ জন শিশু নারী পুরুষ নিহত করেন ।

এই সময়ে বক্তারা আরো বলেন -সারা বিশ্বে ইসরাইলি তাদের অনেক ধরনের ব্যবসায়ী পণ্য চালু রেখে ব্যবসা করতেছেন ,আমরা সারা বিশ্বে যতগুলো মুসলিম দেশ আছি আমরা সকলেই যদি তাদের সকল ধরনের সকল পণ্য বয়কট করি তাহলে তারা অর্থনীতিতে সংকটে পড়বে ।

সুতরাং আমরা সারা বিশ্বের সকল মুসলিমগণ তাদের সকল ধরনের ব্যবসায়ী পণ্য বয়কট করি ,তাদের সকল ব্যবসায়িক পণ্য বয়কট করা আমাদের সকলের ঈমানী দায়িত্ব ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park