1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বুড়িমারী এক্সপ্রেস ট্রেন বুড়িমারী থেকে চালু না হওয়ায় রেল ও সড়ক পথ অনির্দিষ্টকালের জন্য অবরোধ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

বুড়িমারী এক্সপ্রেস ট্রেন বুড়িমারী থেকে চালু না হওয়ায় রেল ও সড়ক পথ অনির্দিষ্টকালের জন্য অবরোধ

আব্দুস সামাদ
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১০৩ বার পঠিত

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলার পাটগ্রামে বহুল আলোচিত বুড়িবাড়ি এক্সপ্রেস ট্রেনটি সরাসরি বুড়িমারী থেকে চালু না হওয়ায় রেল ও সড়ক পথ অবরোধ করেছেন পাটগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদ।
সোমবার ২১ এপ্রিল ভোর ৬ হতে অবরোধ কর্মসূচি শুরু হয়। পাটগ্রাম রেলস্টেশনে ভোরে অবস্থান নেয় সাধারণ জনতা, ফলে বুড়িমারী থেকে ছেড়ে যাওয়া ৪৫৬ লোকাল ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা করতে পারিনি। লালমনিরহাট থেকে বুড়িমারী বুড়িমারী থেকে লালমনিরহাট প্রত্যেক দিন করতোয়া এক্সপ্রেস সহ ৪ টি ট্রেন নিয়মিত চলাচল করে। অবরোধের ফলে বন্ধ হয়ে যায় সকল ট্রেন চলাচল। অন্যদিকে পাটগ্রাম সরকারি কলেজ মোড়ে অবস্থা নিয়ে সড়ক পথ অবরোধ করে সাধারণ জনতা। ফলে সড়ক পথে চলাচল বন্ধ হয়ে যায়। পাটগ্রাম সংগ্রাম পরিষদের আহবায়ক এ টি জে সিদ্দিকী কাকন জানান, আর কোন আশ্বাসে তারা অবরোধ তুলে নিবে না, যতক্ষণ পর্যন্ত বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সরাসরি পাটগ্রাম বুড়িমারী রেলস্টেশনে এসে না দাঁড়াবে।
এর আগে গত মঙ্গলবার ১৫ এপ্রিল সকাল ১১ টায় পাটগ্রাম রেলস্টেশনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত অবরোধ কর্মসূচি ঘোষণা দেন উন্নয়ন সংগ্রাম পরিষদ পাটগ্রাম লালমনিরহাট এর আহবায়ক এটি যে সিদ্দিকী কাকন।
উল্লেখ্য যে গত ১৩ ই মার্চ পাটগ্রামে রেলপথ অবরোধ করলে আন্দোলনের চাপে লালমনিরহাট রেলওয়ে বিভাগের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) ফাকরুল ইসলাম মানিক ১৫ এপ্রিল সরাসরি বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি চালু করার ঘোষনা দিয়ে অবরোধ তুলে নেয়ার আহ্বান করলে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। কিন্তু ১৫ এপ্রিল ট্রেন চালু না হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৯ এপ্রিল পর্যন্ত সময় দেন রেলওয়ে কর্তৃপক্ষকে। নির্ধারিত সময়ের মধ্যে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় আজ থেকে লাগাতার রেল ও সড়ক অবরোধের ডাক দেন সাধারণ জনগণ।
অবরোধ সমর্থন জানিয়ে পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেলের নেতৃত্বে বিএনপি’র নেতাকর্মীরাও উপস্থিত হন। আলহাজ্ব আব্দুল রহিম জেলা বিএনপির উপদেষ্টা,উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব শফিকার রহমান, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবীর শামীম, যুবদলের আহ্বায়ক রাবিউল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জিয়াউল হাসান মামুন, প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park