1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে নাশকতার আশঙ্কায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগের ৪ নেতাকর্মী আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বিরামপুরে নাশকতার আশঙ্কায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগের ৪ নেতাকর্মী আটক

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৯৪ বার পঠিত

 

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে বিগত ফ্যাসিষ্ট সরকার আওয়ামীলীগের ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক (সাবেক ইউপি চেয়ারম্যান) সহ ৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।

শুক্রবার (২৩ মে) দিনাজপুর জেলা পুলিশ ‍সুপার মারুফাত হুসাইন এর  সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধায়নে  বিশেষ অভিযান পরিচালনা করে বিরামপুর থানা পুলিশ। অভিযানে বিগত ফ্যাসিষ্ট সরকার আওয়ামীলীগের বিভিন্ন অপরাধের সাথে জড়িত বিরামপুর উপজেলার ৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ। বর্তমান পেক্ষাপটে প্রতিনিয়ত এলাকায় নাশকতা সৃষ্টি করা সহ জনমনে অশান্তি সৃষ্টি করার আশঙ্কায় বিভিন্ন রাজনৈতিক মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত নেতাকর্মীরা বিগত ফ্যাসিষ্ট সরকার আওয়ামীলীগের দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার  ১নং মুকুন্দপুর ইউনিয়নের পারগোবিন্দপুর গ্রামের মৃত আঃ সাত্তার মন্ডলের ছেলে মুকুন্দপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক (সাবেক চেয়ারম্যান) সাইফুল ইসলাম, মুকুন্দপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মৃত মোবারক আলী মন্ডলের ছেলে বর্তমান মুকুন্দপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক  সাজিদুর রহমান, একি এলাকার মৃত রমজান আলী মন্ডলের ছেলে বর্তমান মুকুন্দপুর ইউনিয়নের সহ সম্পাদক জাকিরুল ইসলাম, ৭নং পলিপ্রয়োগপুর ইউনিয়নের চক হরিদাসপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে পলিপ্রয়াগপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম। গ্রেপ্তারকৃত আসামিদের আজকে শনিবার  আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park