1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মোঃ ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলাতেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন শুরু হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট ২০২৫ খ্রি.) সকাল ১০টায় বর্ণাঢ্য একটি রেলি বের হয়।পরবর্তীতে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পদক প্রদান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ অনেকেই।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। টেকসই মাছ চাষ ও অভয়াশ্রম সৃষ্টির মাধ্যমে মাছের উৎপাদন আরও বৃদ্ধি সম্ভব হবে।

উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত ময়ূরাক্ষী পুকুরে প্রায় ২০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। একই সময়ে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৩ জন মৎস্য চাষীকে পদক প্রদান করা হয়।

এ কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, মৎস্যচাষি ও সুধীজন উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, বিরামপুর, দিনাজপুরের আয়োজনে সপ্তাহব্যাপী এ কর্মসূচি চলবে আগামী ২৪ আগস্ট ২০২৫ খ্রি. পর্যন্ত। এ সময় মাছের উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতি প্রচার, পোনা অবমুক্তকরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park