1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে ছাত্রদলের দোয়া মাহফিল: জুলাই-আগস্টের শহীদদের স্মরণ ও আহতদের আরোগ্য কামনা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বিরামপুরে ছাত্রদলের দোয়া মাহফিল: জুলাই-আগস্টের শহীদদের স্মরণ ও আহতদের আরোগ্য কামনা

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৭৪ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

জুলাই-আগস্ট মাসে দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হওয়া সকল নেতাকর্মীর আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিরামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বাদ মাগরিব বিরামপুর ঘাটপাড়া এতিমখানা মাদ্রাসায় উপজেলা ও পৌর ছাত্রদলের একাংশের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। মিলাদ শেষে বিশেষ মোনাজাতে জুলাই-আগস্ট মাসের আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন,
“জীবনের ঝুঁকি নিয়ে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ ভাইদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। ছাত্রদল সবসময় জনগণের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. ছায়েবীন আলম, বরগুনা জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য হাসিন ইশরাক সরকার, ছাত্রনেতা শিহাব, হানিফুর, নীরব, হাবিব, রকিব, শাওনসহ স্থানীয় ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।

অনুষ্ঠানের আয়োজকরা জানান,
“এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা শহীদদের স্মরণ করছি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করছি। আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি কর্মীর ত্যাগকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।”

দোয়া মাহফিল শেষে উপস্থিত সবাইকে তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park