1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারে ছাগল ও উপকরণ বিতরণ: স্বাবলম্বীকরণের পথে নতুন সম্ভাবনা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারে ছাগল ও উপকরণ বিতরণ: স্বাবলম্বীকরণের পথে নতুন সম্ভাবনা

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

 

 

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নত করার লক্ষ্যে “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় বিরামপুরে সুফলভোগীদের মাঝে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।

স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তী। তিনি প্রকল্পের লক্ষ্য, উপকারিতা, ছাগল পালনের সঠিক পদ্ধতি এবং এর মাধ্যমে কিভাবে একটি পরিবার অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারে—এসব বিষয় তুলে ধরেন।

 

পরে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। তিনি বলেন,

“সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোকে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। আপনারা ছাগলগুলো বিক্রি না করে যত্ন সহকারে পালন করবেন, তাহলেই এই প্রকল্পের আসল সুফল পাওয়া যাবে।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম প্রমুখ।

 

প্রকল্পের আওতায় ১৮৭ পরিবারের মাঝে ব্ল্যাক বেঙ্গল জাতের দুটি করে ছাগল, ৫টি করে হেভি ওয়েট ফ্লোর ম্যাট, এবং ২৫ কেজি করে ছাগলের খাদ্য বিতরণ করা হয়। ছাগল গ্রহণের সময় উপকারভোগীদের মধ্যে ছিল আনন্দের ছাপ।

 

নাতালিয়া হাসদা ও রাজু মার্ডি জানান—

“এই সহায়তা আমাদের পরিবারের আয় বাড়াতে বড় ভূমিকা রাখবে। আমরা ছাগলগুলো সঠিকভাবে পালন করবো।”

 

স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর আশা প্রকাশ করে জানায়, সরকারের এই উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের আর্থিক উন্নয়ন, পশুপালন দক্ষতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে স্বাবলম্বী হতে কার্যকর ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park