1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রুস্তমপুর কলেজে মহান বিজয় দিবস পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রুস্তমপুর কলেজে মহান বিজয় দিবস পালিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

রুবেল আহমদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সারা দেশের ন্যায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর কলেজে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কলেজে ৫৪তম বিজয় দিবসের র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি পরবর্তী সময়ে বিভিন্ন ইভেন্টে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। তার মধ্যে ছেলেদের জন্য ফুটবল ও মেয়েদের জন্য বালিশ বদল ও হাড়ি ভাঙ্গা খেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও রুস্তমপুর ইউনিয়ন ছাত্র সংসদের পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতার আয়োজনে ১৩ জন প্রতিযোগীকে পুরস্কার বিতরন করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচিতে উপস্থিত ছিলেন রুস্তমপুর কলেজের সাবেক অধ্যক্ষ কামরুল আহমদ শেরগুল, রুস্তমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, কলেজের প্রভাষক সুলেমান উদ্দিন,লুৎফর রহমান, ইমরান আহমদ, আব্দুল মালিক, শাহ জামান, সাহাদাৎ হোসেন, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আব্দুল মন্নান, কৃষকদলের সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন, রুস্তমপুর ইউনিয়ন ছাত্র সংসদের সভাপতি আব্দুল কাদির রাফি, সাধারণ সম্পাদক সুহেল আহমদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park